সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল

নির্বাচনের কারণে এবার অমর একুশে বইমেলা শুরু হবে ১৭ই ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ই ডিসেম্বর। আজ বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) বাংলা একাডেমিতে বইমেলার তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলা একাডেমি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিবৃন্দ।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ আগামী ১৭ই ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় প্রকাশকেরাও এবারের মেলার তারিখ নিয়ে চিন্তিত ছিলেন। তারা মনে করছেন, ফেব্রুয়ারির পরে গেলে বইমেলার আকর্ষণ কমে যেতে পারে। তাই বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি লিখিত আকারে বইমেলা আয়োজক কর্তৃপক্ষকে চিঠি পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে আজকের সভায় অমর একুশে বইমেলা ২০২৬ এর তারিখ নির্ধারণ করা হয়।

অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250