রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে সেরা উদীয়মান ইয়ামাল, সেরা দল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে এবার ইউরোতে স্পেন এবং ক্লাবে বার্সার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে লামিনে ইয়ামাল জিতেছেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। যে পুরস্কারের আনুষ্ঠানিক নাম ব্রেকথ্রু অব দ্য ইয়ার। খবর এএফপির।

বিগত ২০০০ সাল  থেকে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। আর এ ক্ষেত্রে কে বিজয়ী হবেন, তা ঠিক করেন লরিয়াস স্পোর্টস একাডেমির ৭১ জন সদস্য।

এদিকে একই রাতে লরিয়াসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছেন সুইডিশ পোল ভল্টার মন্ডো ডুপ্লান্টিস। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন আমেরিকান জিমন্যাস্ট সিমোন বাইলস। রেকর্ড চতুর্থবারের মতো বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব জিতে ইতিহাস গড়েছেন বাইলস। এ নিয়ে ক্যারিয়ারে ১০ বার তিনি নিজের বিশ্বরেকর্ড ভাঙলেন!

এবার সেরা উদীয়মানের পুরস্কার জেতার পথে ১৭ বছর বয়সী ইয়ামাল পেছনে ফেলেন জুলিয়েন আলফ্রেড (অ্যাথলেটিকস), সামার ম্যাকিনটশ (সাঁতার), লেসলি টেবোগো (অ্যাথলেটিকস) ও ভিক্টর ওয়েম্বানিয়ামাকে (বাস্কেটবল)। স্পেনের হয়ে ২০২৪ ইউরোতেও সেরা উদীয়মান হওয়া ইয়ামাল গত বছর বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে করেন ১৪ গোল, করান আরও ২১টি।

অপরদিকে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে এবার বর্ষসেরা দল রিয়াল মাদ্রিদ। গত বছর লা লিগা জেতার পাশাপাশি কার্লো আনচেলত্তির দল ১৫তমবারের মতো চ্যাম্পিয়নস লিগও জিতেছে।

আরএইচ/


লামিনে ইয়ামাল লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250