শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

কর্মসূচি স্থগিত করলেন চাকরিচ্যুত সেনা সদস্যরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর জাহাঙ্গীর গেট মোড়ে অবস্থান নেয়া সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যরা আজকের মতো স্থগিত করেছেন তাদের বিক্ষোভ কর্মসূচি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়ে এ কর্মসূচি স্থগিত করেছেন তারা।

রোববার (২৯শে ডিসেম্বর) দুপুরে বিক্ষোভকারীদের ছয়জন প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

এ সময় আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তাদের দাবি-দাওয়া পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা‌। 

আশ্বাস পেয়ে বিক্ষোভ কর্মসূচি আজকের মতো স্থগিত করেন আন্দোলনকারীরা। পরে জাহাঙ্গীর গেট মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: জামিন না পেয়ে আদালতে জয় বাংলা স্লোগান আসামিদের

এর আগে সকাল থেকে চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে জাহাঙ্গীর গেট মোড়ে অবস্থান নেন সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে তারা বৈষম্য ও অনিয়মের শিকার হয়ে চাকরি হারিয়েছেন।

চাকরি ফেরত, পেনশনের সুবিধা ও সামরিক আইন সংস্কারের দাবি জানান তারা।

এসি/কেবি

কর্মসূচি স্থগিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250