বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

এবার ইয়াশের বিপরীতে মালাইকা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা। 

যে নাটক দিয়ে তার অভিনয় শুরু, তার গল্পভাবনাও ছিল মেহজাবীনের। আসছে কোরবানির ঈদে আবারও মোস্তফা কামাল রাজের নির্দেশনায় একটি ইউটিউব ফিল্মে দেখা যাবে মালাইকাকে। ফিল্মের নাম ‘ক্ষতিপূরণ’। ২রা থেকে ৭ই মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে হয়েছে শুটিং।

প্রথম নাটকে নায়ক হিসেবে মালাইকা পেয়েছিলেন ফারহান আহমেদ জোভানকে। এবার ইয়াশ রোহানের নায়িকা হয়ে আসছেন তিনি। ক্ষতিপূরণে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

ফিল্মের গল্প নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, রাখতে চান চমক হিসেবে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, গল্পটাও ফিল্মের অন্যতম আকর্ষণ। এটা চমক হিসেবেই রাখতে চান দর্শকদের জন্য। গল্প সম্পর্কে ধারণা দিয়ে তিনি বলেন, ‘কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়। ক্ষতিপূরণে তেমনটাই দেখা যাবে।’

এইচ.এস/

মালাইকা চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250