রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

ঐতিহাসিক তাবুক পাহাড়ে দেখা মিললো তুষারপাতের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সৌদি আরবের তাবুকের উত্তর এবং দক্ষিণাঞ্চলের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এরপর গতকাল বৃহস্পতিবার ( পহেলা ফেব্রুয়ারি) তাবুকের ঐতিহাসিক পাহাড়ি অঞ্চলে তুষারপাত হয়েছে।

অন্য বছরের তুলনায় এ বছর সৌদিতে শীতকালে বেশি ঠান্ডা পড়েছিল। এরপর হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা নিচে নেমে যায়। তাপমাত্রা কমে যাওয়ার পরই সাধারণ মানুষ তুষারপাতের জন্য প্রস্তুতি নেন। তাবুক অঞ্চলে এখন দেখা যাচ্ছে প্রকৃতির বৈচিত্রতা।


পাহাড়ি অঞ্চলগুলো এখন মনোরম হয়ে উঠেছে। বৃহস্পতিবার (পহেলা ফেব্রুয়ারি) তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ার পর তাবুক ছাড়াও মদিনা, আল জউফ এবং সীমান্তের উত্তরাঞ্চল কুয়াশায় ঢেকে যায়। এছাড়া সৌদির পূর্বাঞ্চলীয় তুরাফে অতিবৃষ্টি এবং শীলা বৃষ্টি হয়েছে। সৌদির বার্তাসংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে শীলবৃষ্টির কয়েকটি ছবি প্রকাশ করেছে।


সৌদি আরবের আবহাওয়া সংস্থা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শৈত্যপ্রবাহের কারণে তুষারপাত, বৃষ্টি এবং প্রচণ্ড ঠাণ্ডা বাতাস বয়ে যেতে পারে। আর এই বাতাস এতটা শক্তিশালী থাকবে যে এগুলোর কারণে ধুলিঝড় হতে পারে।

সূত্র: গালফ নিউজ

এইচআ/  আই.কে.জে/

সৌদি আরব তাবুক পাহাড় তুষারপাত শীলা বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250