রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

সাত কলেজের সমস্যা সমাধানে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘সরকার সাত কলেজের সমস্যা সমাধান করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

সোমবার (৩রা ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই সাত কলেজের সমস্যার সমাধানে সচেষ্ট আছে। প্রত্যেকটি কলেজকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। আশা করি, আমরা ইতিবাচক সমাধান করতে পারবো।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমে এসেছিল, তখন মানুষ সমর্থন দিয়েছিল। তাই যে কোনো আন্দোলনে মানুষের সমর্থন পাওয়াটা গুরুত্বপূর্ণ। বিষয়টি শিক্ষার্থীদের খুব সংবেদনশীলভাবে বিবেচনা করা উচিত।’

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘শুরু থেকেই আমরা প্রতিটি দাবি ইতিবাচকভাবে দেখেছি। যতটুকু সম্ভব এবং যৌক্তিক সময়ের মধ্যে তা পূরণ করার চেষ্টা করেছি। বিগত সময়ের সরকারের ভুল সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন ধরে জটিল সমস্যা তৈরি হয়েছে এবং জনজীবনে তার প্রভাব পড়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য বলবো। তাদের শিক্ষাজীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক ও দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব নয়। তাই মানুষের ভোগান্তি যাতে না হয়, আমরা সে বিষয়টি মাথায় রাখি। আশা করি, সবার জন্যই ভালো কিছু হবে।’

হা.শা./কেবি

তথ্য উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250