রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাছাইপর্বে অল্প ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে টপকে নারী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। 

আগামী ৩০শে সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে নারী বিশ্বকাপের পর্দা উঠবে। রাউন্ড রবিন লিগের এই টুর্নামেন্টে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলবে।

২রা অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে। ৭ই অক্টোবরে গুয়াহাটিতে পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবেন নিগার সুলতানারা।

আগামী ১০, ১৩ ও ১৬ই অক্টোবর পরের তিন ম্যাচে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই তিনটি ম্যাচ হবে ভারতের বিশাখাপট্টনমে। 

এ ছাড়া আগামী ২০শে অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬শে অক্টোবর ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

এবার লিগ পর্বের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। পাকিস্তান সব কটি ম্যাচ খেলবে কলম্বোতে। সেরা চারে তারা জায়গা করে নিলে প্রথম সেমিফাইনালটি হবে কলম্বোতে, নয়তো গুয়াহাটিতে, দ্বিতীয় সেমিফাইনাল বেঙ্গালুরুতে। পাকিস্তান উঠলে ফাইনালও কলম্বোতে হবে, না হলে শিরোপা লড়াই হবে বেঙ্গালুরুতে।  

আরএইচ/

বাংলাদেশ নারী দল নারী বিশ্বকাপ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250