সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল

ভিভিআইপিদের বিদেশ গমনে সমন্বয়হীনতা দূর করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) বিদেশ গমনে সমন্বয়হীনতা দূর করতে চাচ্ছে সরকার। গতকাল মঙ্গলবার (২৬শে আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় সরকারের ঊর্ধ্বতন থেকে প্রশাসন পর্যায়ে ব্যাপক সমালোচিত হয়। ওই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল ওই কমিটির সুপারিশগুলো বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভিভিআইপিদের বিদেশ গমনের বিষয়ে পুলিশের বিশেষ শাখা-এসবির এক নীতিমালা তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সে বিষয়গুলো খতিয়ে দেখা। তাদের বিদেশ যাওয়ায় কোনো জটিলতা রয়েছে কি না বা এই বিষয়ে সমন্বয়হীনতা রয়েছে কি না তা খতিয়ে দেখার বিষয়ে আলোচনা হয়েছে।

শুধু মামলা থাকলেই হবে না, তাদের বিদেশ গমনে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা—সে বিষয় নিয়েও আলোচনা এবং এ বিষয়ে খুঁটিনাটি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে ছিলেন—প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবকশ চৌধুরী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, পররাষ্ট্রসচিব, আইন ও বিচার বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা।

জে.এস/

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250