সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জেন-জি নেতৃত্বাধীন আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নেপালের কমিউনিস্টে পার্টি। পার্টির পক্ষে এক বিবৃতি দিয়ে কমিউনিস্ট পার্টি আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ড। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। খবর কাঠমান্ডু পোস্টের।

দশ দফা বিশদ ওই বিবৃতিতে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশপাশি সাম্প্রতিক সহিংসতার ঘটনার ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান এই নেতা।

বিবৃতিতে প্রচন্ড বলেন, সরকারের ‘নৃশংস দমননীতি ও হত্যাযজ্ঞ’-ই বর্তমান অস্থিরতা ও সহিংসতার জন্য দায়ী। তার ভাষ্য—তরুণেরা সুশাসন ও জবাবদিহি দাবি করলেও রাষ্ট্র তাদের বিরুদ্ধে গুলি, দমন ও হত্যার পথ বেছে নিয়েছে, যা গণতন্ত্রকে শক্তিশালী করার বদলে স্বৈরতান্ত্রিকতার দিকে নিয়ে যাচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, সিংহ দরবার, সুপ্রিম কোর্ট ও বিভিন্ন রাজনৈতিক দপ্তরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে জেন-জি আন্দোলনের অংশ বলে মনে করেন না তিনি। তার ভাষায়, এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড অনুপ্রবেশকারীরা ঘটিয়েছে।

বিবৃতিতে ক্ষমতাসীন কংগ্রেস–ইউএমএল জোটকে ‘অস্বাভাবিক ও অপ্রাকৃতিক’ রাজনৈতিক জোট হিসেবে আখ্যায়িত করেন প্রচন্ড। তার দাবি, এই জোট দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, দুর্নীতি ও জনবিরোধী নীতির মাধ্যমে তরুণ সমাজকে ক্ষুব্ধ করেছে। যে কারণে দেশটিতে বিদ্রোহের মতো ঘটনা ঘটল।

জেন-জি প্রজন্ম পুষ্পকমল দাহাল প্রচন্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250