বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

রূপায়ণ সিটি উত্তরায় সবুজের মেলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

#

রূপায়ণ সিটি উত্তরা তাদের বাসিন্দাদের জন্য একটি বিশেষ সবুজের মেলার আয়োজন করেছে। এই মেলাটি রূপায়ণ সিটি উত্তরার ম্যাজিস্টিক পেরিফেরাল রোডে ২০শে ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এই মেলায় ১১টি বিখ্যাত নার্সারি অংশগ্রহণ করেছে, যা ক্রেতাদের বিভিন্ন ধরণের ফুল, ফল, ঔষধি এবং শোভাবর্ধক গাছ সরবরাহ করবে। এছাড়াও মেলায় আগতদের জন্য বিভিন্ন খাবারের স্টল রয়েছে, যা কুপার্স, নাইল বিস্ট্রো এবং উত্তরা পিঠা ঘর দ্বারা পরিচালিত।

রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী সুখবরকে বলেন, রূপায়ণ সিটি উত্তরা সবসময়ই সবুজ এবং নির্মল পরিবেশের প্রতি যত্নশীল। এই মেলাটি আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি যে এই ধরনের উদ্যোগ আমাদের শহরে সবুজের পরিমাণ বাড়াতে সহায়ক হবে।

মেলায় অংশগ্রহণকারী নার্সারিগুলির মধ্যে রয়েছে: আনিকা নার্সারি, অর্জুন নার্সারি, মা-বাবার দোয়া নার্সারি, আয়েশা গার্ডেন, জাহানারা নার্সারি, রংপুর মায়ের দোয়া নার্সারি, গ্রীন ল্যান্ড নার্সারি, ফ্রেশ এভার গ্রীন, মীম নার্সারি, উত্তরা নার্সারি ও ফয়সাল নার্সারি।

এই মেলাটি রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দাদের এবং আশেপাশের এলাকার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

ওআ/কেবি

রূপায়ণ সিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250