বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

১০ বছর পর ফিরছে রণবীর-দীপিকা জুটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৩ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন জুটির অভিনয়ের বাইরে বাস্তবে প্রেমের সম্পর্ক নিয়েও এক সময় কম চর্চা হয়নি। প্রেম যেমন আলোচনায় ছিল, তেমনি তাদের বিচ্ছেদও ছিল সংবাদমাধ্যমের কেন্দ্রবিন্দুতে। ব্যক্তিগত জীবনে ভিন্ন পথে হাঁটলেও পর্দায় তাদের রসায়ন আজও বলিউডের অন্যতম আকর্ষণ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস। 

এরমধ্যে খবর, প্রায় দশ বছর পর আবার পর্দায় ফিরছে দর্শকের সেই প্রিয় জুটি।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘তামাশা’ ছিল তাদের শেষ কাজ। এরপর তাদের একসঙ্গে দেখা যাবে কিনা–এ নিয়ে জল্পনা ছিল বহুদিনের। শেষ পর্যন্ত তা সত্যি হতে যাচ্ছে। 

নতুন এই সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি এর আগে রণবীর-দীপিকাকে নিয়ে সুপারহিট ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ তৈরি করেছিলেন।

ভারতীয় গণমাধ্যম বলছে, অয়ন তার নতুন ছবির চিত্রনাট্য নির্মাণ করছেন রাজ কাপুরের ১৯৫৬ সালের ক্ল্যাসিক ‘চোরি চোরি’ থেকে অনুপ্রাণিত হয়ে। মূল গল্পে আধুনিকতা যোগ করতে নির্মাতা বেশ কিছু নতুন টুইস্ট যোগ করছেন। 

এও শোনা যাচ্ছে, এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রণবীর কাপুর। তার প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে আরকে ফিল্মস।

যদিও সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে একাধিক গণমাধ্যম সূত্র জানিয়েছে, ছবির প্রি-প্রোডাকশন চলছে। ২০২৬ সালের শুরুতে শুটিং শুরু হতে পারে। বড় বাজেট ও ভারতের পাশাপাশি একাধিক দেশে সিনেমার দৃশ্যধারণের পরিকল্পনাও রয়েছে অয়নের।

রণবীর এবং দীপিকাকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘বাচনা অ্যায়ে হাসিনো’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’ সিনেমাতে। এরপর তাদেরকে আর একসঙ্গে পাওয়া যায়নি।

জে.এস/

রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250