সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

শিল্পীর মৃত্যুর পর মরদেহ দাফনের আগেই তিনি কত নম্বর দোজখে যাবেন...

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৯ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শনিবার (১৩ই সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংগীতশিল্পী ফরিদা পারভীন। তার মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান সংগীতশিল্পী কনকচাঁপা। সেখানে ফরিদা পারভীনকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কনকচাঁপা।

কনকচাঁপা বলেন, ‘ফরিদা পারভীন আপা লালনগীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন, সেই পুরো জায়গাটা শূন্য করে নিজের সঙ্গে নিয়ে চলে গেলেন। আধুনিক জীবনে আমরা যারা লালনগীতি শুনতাম, সেই জায়গা ফরিদা আপা সৃষ্টি করেছেন। যারা লালন সাইজির আখড়ায় গান করেন, তাদের গান একরকম। সেই গান ওই জায়গা থেকে তুলে এনে আধুনিকায়ন করে আমাদের কাছে উপস্থাপন করেছেন তিনি।’

ফরিদা পারভীনের গান নিয়ে কনকচাঁপা আরও বলেন, ‘লালনগীতি ছাড়াও তার কণ্ঠে দেশের গান জনপ্রিয়তা পেয়েছে। তার গলার সুর ছিল তিরের মতো। তাঁকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আল্লাহ তার এতটুকুই হায়াত রেখেছিলেন। কিন্তু উনার আরও দীর্ঘদিন বাঁচার দরকার ছিল আমাদের জন্য, বাংলাদেশের শ্রোতাদের জন্য, শিল্পীদের জন্য।’

একে একে ফরিদা পারভীনের মতো গুণী শিল্পীদের হারিয়ে নিজেকে অসহায় মনে করছেন কনকচাঁপা। তিনি বলেন, ‘সংগীতাঙ্গনে যারা আমাদের মাথার ওপর বটবৃক্ষের মতো ছিলেন, তাদের অনেককেই হারিয়ে ফেলছি। অসহায় হয়ে যাচ্ছি। যে ভরাট সংগীতাঙ্গন দেখে বড় হয়েছি, ঋদ্ধ হয়েছি; সেই অঙ্গনের অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি।’

ফরিদা পারভীনের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় অনেকে শোক প্রকাশ করছেন। তবে ভিন্ন চিত্রও আছে। তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানিয়ে কনকচাঁপা বলেন, ‘সাধারণ মানুষ নিজের সময়কে আনন্দময় করতে গান শোনেন। কিন্তু যখন একজন শিল্পী চলে যায়, তখন তারা পাপ-পূণ্য, বেহেশত-দোজখ—এসব নিয়ে এত কথা বলে! সেই মন্তব্যগুলো দেখলে আমরা ভীত হয়ে যাই। আমরা খুব ভেঙে পড়ি।'

তিনি বলেন, 'একটা মানুষ মাত্রই মারা গেল, এখনো তার মরদেহ দাফন করা হয়নি। এর মধ্যে শুরু হয়েছে কত নম্বর দোজখে যাবে, এমন আলাপ। যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের শিল্পীদের এত পাপী ভাববেন না। শিল্পীরা একমাত্র জাতি যাদের কোনো ঘুষ খাওয়ার জায়গা নেই, দুর্নীতি করার জায়গা নেই, মিথ্যাচার ও অন্যায় করার জায়গা নেই।’

সংগীতশিল্পী কনকচাঁপা ফরিদা পারভীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250