শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

হান্নান মাসউদকে নিয়ে নীলা ইসরাফিলের বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল বলেন, একজন প্রশ্নকর্তা হান্নান মাসউদের ২৪-এর পরে তার সম্পদের উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘ইজ মাই সিকিউরিটি কনসার্ন, হোয়ার আই গো। হাউ আই গো, আই অ্যাম গো’। নীলা ইসরাফিল বলেন, ‘হান্নান মাসউদ নাকি একজন শিক্ষক। তিনি প্রতি মাসে নাকি ৭০-৮০ হাজার টাকা শিক্ষকতা করে ইনকাম করেন।' তিনি এভাবেই ওই প্রশ্নকর্তাকে ইংরেজিতে উত্তর দেন।

আজ মঙ্গলবার (২৫শে নভেম্বর) নীলা ইসরাফিল তার নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। হান্নান মাসউদকে উদ্দেশ করে নীলা ইসরাফিল বলেন, একজন প্রশ্নকর্তা যখন প্রশ্ন করেছেন তখন তিনি সতর্কতার সঙ্গেই করেছেন। কিন্তু হান্নান আপনি যে বললেন আপনি উত্তর দিতে বাধ্য নন।

তিনি বলেন, আমি বলছি, আপনি প্রশ্নের উত্তর দিতে বাধ্য; কারণ যে মানুষটা একসময় বেড়ার ঘরে থাকত, সে হঠাৎ করে এত টাকার পাহাড়ের মালিক হলো কিভাবে? আপনি এখন জনগণের টাকায় গুলশানের আলিশান বাড়িতে থাকেন, বিলাসবহুল গাড়ি আর অগণিত সম্পত্তির মালিকানা, এসবের হিসাব কোথা থেকে এলো? এই প্রশ্ন করার অধিকার আমাদের আছে। আর আপনি এটার উত্তর দিতে বাধ্য। কারণ আপনি আগে ছিলেন বেড়ার ঘরে এখন থাকেন গুলশানের আলিশানে।

নীলা ইসরাফিল আরো বলেন, আপনি (হান্নান) তো ঠিকমতো কথাই বলতে পারেন না। আপনি কোন সাহসে থানায় গিয়ে আসামিদের ছাড়িয়ে নিয়ে আসেন। কোটার অধিকার থেকে নাকি মেধার অধিকার থেকে জনগণ সেটা জানতে চায়। নাকি আপনি কোনো পজিশন হোল্ড করেন? যদি কোনো পজিশন হোল্ড করে থাকেন, সেটাও জনগণকে জানাতে হবে। আপনি সম্মুখ সারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন। দেশটাকে আপনি কী করতে চাচ্ছেন?

নীলা ইসরাফিল বলেন, আমি প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিককে বলব—আপনারা প্রশ্ন রাখেন। উনারা প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আর যে প্রশ্নের উত্তর দিতে কাচুমাচু করবে সে হচ্ছে দুর্নীতিবাজ। আপনারা প্রশ্ন করে তাকে নিশ্চিত করুন। এরা কিভাবে ২৪-এর পরে কোনো কাজকর্ম ছাড়াই এত সম্পদের মালিক হলো। কারা তাদের টাকা দিল এবং কোন স্বার্থে টাকা দিল—এসব প্রশ্ন করে বের করুন। কারণ কেউ তো এমনি এমনি টাকা দেয় না, পরিবর্তে কিছু একটা দিতে হয়। তারা আসলে দেশের কী দিচ্ছে সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। প্রশ্ন করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।

হান্নান মাসউদ নীলা ইসরাফিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250