শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

বস্তায় আদা চাষ করে বাাঁচার অবলম্বন পেলেন পা হারানো সেলিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বস্তায় আদা চাষে সাফল্য পেয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার পশ্চিম কুষ্টিয়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ সেলিম। ভাগ্যের চাকা ঘোরাতে দুই দশক আগে গিয়েছিলেন সৌদি আরব। কিন্তু তার ভাগ্যোন্নয়নের পরিবর্তে জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। 

সৌদিতে দেড় বছর কাজ করার পর দুর্ঘটনায় একটি পা হারান তিনি। সেখানে তিন মাস চিকিৎসা শেষে খালি হাতে দেশে ফিরে আসেন। পঙ্গু জীবনে কী করবেন ভেবে পাচ্ছিলেন না। তবু থেমে থাকেননি জীবন সংগ্রামী সেলিম। এক পা নিয়েই বাবার সাথে কৃষিকাজ শুরু করেন। বিভিন্ন জাতের সবজি চাষাবাদ শুরু করেন। তবে এতে সংসার ভালোভাবে চলছিল না। একপর্যায়ে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাদের পরামর্শে ও সহযোগিতায় বস্তায় আদা চাষ শুরু করেন। আর এতে সাফল্য এসে ধরা দেয়। বস্তায় আদা চাষ করে এলাকার কৃষকদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এক পা না থাকায় প্রতিনিয়ত তার একমাত্র ছেলে অনার্স শেষ করে কৃষিকাজে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

আরও পড়ুন: আগাম সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন বীরগঞ্জের কৃষকরা

কৃষক সেলিম বলেন, আগে মাটিতে আদা চাষ করে ফলন ভালো পাইনি। এবার ১২ শতাংশ জমির মধ্যে তিন শতাংশ জমিতে উপজেলা কৃষি বিভাগের সহায়তায় প্রথম বস্তায় আদায় চাষ শুরু করেছি। পাঁচ টাকা দরে ৮৫০টি বস্তা কিনে দিনমজুর দিয়ে মাটি ভরাট করেছি। এতে খরচ হয়েছে সাত হাজার টাকা। এ পর্যন্ত আমার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। তবে বাম্পার ফলন পেয়েছি। তিনি আরো জানান, আদা চাষে রোগবালাই কম হওয়ায় সার-কীটনাশকও লাগে কম। আগামীতে ১২ শতাংশ জমিতেই বস্তায় আদা চাষ করবেন তিনি।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কৃষক সেলিমকে পাহাড়ি আদা (বীজ আদার কন্দ) ও প্রয়োজনীয় জৈবসার দিয়েছি। তার প্রতি বস্তায় ৭০০-৮০০ গ্রাম আদা হতে পারে। এ উপজেলায় তিন বছর ধরে বস্তায় আদা চাষ করেছেন ২৩০ জন কৃষক। আর উৎপাদন হয়েছে তিন হাজার ৭২৫ বস্তা। ২০২৪-২৫ অর্থবছরে ৪৩৫ জন কৃষক ২০ হাজার ২১৫ বস্তায় আদা চাষ করেছেন। উপজেলায় এবার লক্ষ্যমাত্রা ৩০ হেক্টর হলেও ৩৫ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে। তিনি আদাচাষে আগ্রহীদের সার্বিক সহযোগিতা করার কথা জানান।

এসি/ আই.কে.জে/

বস্তায় আদা চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250