বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

মহাসড়কে নসিমন-করিমন-ভটভটি চলাচল বন্ধে নোটিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য ৭ দিন সময় দিয়ে কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।  

বুধবার (৮ই মে) হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ এই নোটিশ দেন।

তিনি গণমাধ্যমকে জানান, সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের নির্দেশনা চেয়ে ২০১৪ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে। শুনানি শেষে আদালত যশোর, খুলনা, ঝিনাইদাহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট জেলার সড়ক মহাসড়কে নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। 

একই সাথে আদালতের রায়ের নির্দেশনা ভঙ্গ করে যারা রাস্তায় নছিমন, করিমন ও ভটভটি পরিচালনা করবে তাদের বিরুদ্ধে মোটরযান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া রায়ে প্রতি তিন মাস পর পর অগ্রগতি প্রতিবেদন আদালতে এফিডেভিড আকারে দাখিলের নির্দেশ দেওয়া হয় এবং মামলাটি চলমান রাখেন আদালত। 

আরো পড়ুন: তিন লাখ টাকা জরিমানার বিধান রেখে গ্রাম আদালত বিল পাস

সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি পরিচালনা করা হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনায় মানুষ মৃত্যুবরণ করছে। সেই পরিপ্রেক্ষিতে ডাকযোগে পুলিশ সুপার যশোর, খুলনা, ঝিনাইদাহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাটসহ হাইওয়ে পুলিশের ডিআইজিকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ। 

নোটিশে সাত দিন সময় দিয়ে নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে এবং তাদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আদালতে লিখিত অগ্রগতি প্রতিবেদন এফিডেভিট আকারে দাখিলের অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।  

এইচআ/ 

নসিমন-করিমন বন্ধের নোটিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250