শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’

রোনালদোরা খেলবেন ভারতে, প্রতিপক্ষ কোন দল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য নড়েচড়ে বসার মতো খবরই বটে। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু–এর গ্রুপ পর্বের ম্যাচ খেলতে প্রথমবারের মতো ভারত সফরে আসতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল এফসি গোয়া ও রোনালদোর দল আল নাসর মুখোমুখি হবে এ ম্যাচে। ভারতের সংবাদমাধ্যম ইতিমধ্যেই ম্যাচটিকে বলছে ‘ঐতিহাসিক’।

গতকাল শুক্রবার (১৫ই আগস্ট) ড্রয়ে সৌদি আরবের ক্লাব আল নাসর এশিয়ার দ্বিতীয় স্তরের এ প্রতিযোগিতার ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলোল আর ইরাকের আল-জাওরা।

প্রতিটি গ্রুপে শীর্ষ দুই দল যাবে দ্বিতীয় রাউন্ডে। গ্রুপ পর্বে আগামী ২২শে অক্টোবর গোয়ার জহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতীয় ক্লাবটির মুখোমুখি হবে আল নাসর। সব ঠিক থাকলে এই ম্যাচটি খেলতেই ভারতে যেতে পারেন ‘সিআর সেভেন।’ এরপর ৫ই নভেম্বর রিয়াদে ফিরতি লেগে আল নাসরের মুখোমুখি হবে গোয়া।

রোনালদোর ক্লাবের সঙ্গে এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত এফসি গোয়ার সমর্থকেরা। ক্লাবটির প্রধান নির্বাহী রবি পুষ্কুর সংবাদ সংস্থা এপিকে বলেছেন, ‘এফসি গোয়া মতো ক্লাবের জন্য এমন মুহূর্ত জীবনে একবারই আসে। আল নাসর আর ক্রিস্টিয়ানো রোনালদোকে আতিথ্য দেওয়াই সম্ভবত ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ।’

৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি। ফলে সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতা জেতার জন্য পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে তারা।

সৌদি প্রো লিগের গত মৌসুমে তৃতীয় হওয়া ক্লাবটিতে রোনালদো ছাড়াও আছেন আরও অনেক নামী তারকা। লিভারপুলের সাবেক তারকা সাদিও মানে যেমন আছেন, তেমনি আছেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সও। রোনালদোর পাশাপাশি এই তারকাদের খেলাও সামনে থেকে দেখার জন্য মুখিয়ে আছেন ভারতের ফুটবলপ্রেমীরা।

আল নাসরের ভারতের খেলতে আসাকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে পুষ্কুর আরও বলেছেন, ‘ভারতীয় ফুটবলের জন্য এটি সত্যিই ঐতিহাসিক। আমরা যোগ্যতার ভিত্তিতেই এখানে এসেছি। আর এমন ম্যাচ আমাদের সুযোগ দেবে দেখানোর যে আমরা মহাদেশীয় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, ফুটবলের বড় গল্পগুলোর অংশ হতে পারি।’

জে.এস/

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250