বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় লিওনেল স্কালোনির দলের।

এদিকে, বুয়েনস এইরেসের মনুমেন্তালে আজ বুধবার (২৬শে মার্চ ) বাংলাদেশ সময়  ভোর ৬টায় ব্রাজিলের বিপক্ষে বিশাল জয় পেয়েছে আর্জেন্টিনা।

এল আলতোয় উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিক বলিভিয়া। এতে শীর্ষ ছয় দলের একটি হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। ২০২৬ সালে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। এর বাছাইয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা।

বলিভিয়া-উরুগুয়ে ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার পোস্টে লেখা হয়, ‘২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা।’ দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের এক্স হ্যান্ডলে করা পোস্টে লেখা হয়, ‘অভিনন্দন আর্জেন্টিনা! ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রথম কোচ হিসেবে আর্জেন্টিনাকে দুটি বিশ্বকাপে খেলানোর যোগ্যতা অর্জন করালেন স্কালোনি। তাঁর হাত ধরে ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে চ্যাম্পিয়নও হয় আর্জেন্টিনা। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ জাপান, নিউজিল্যান্ড, ইরান ও আর্জেন্টিনা এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

আরএইচ/

আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250