সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

বিমান ছিনতাইয়ের সেই ঘটনা এবার পর্দায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

‘গুড নিউজ’–এর দৃশ্য। ছবি: আইএমডিবি

১৯৭০ সাল। রেড আর্মি ফ্যাকশন নামে এক রাজনৈতিক সংগঠনের তরুণ সদস্যরা অপহরণ করে জাপানের যাত্রীবাহী বিমান। হইচই ফেলে দেওয়া সেই ঘটনা অবলম্বনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কোরীয় সিনেমা ‘গুড নিউজ’। টাইম অবলম্বনে। 

ইতিহাস আর কল্পনার মিশেল

সিনেমার পরিচালক ও সহলেখক বাউন সুং-হুয়ান। তিনি জানতেন এমন একটি আলোচিত ঘটনা থেকে সিনেমা বানালে অনেক কথা হবে। তাই শুরুতেই ঠিক করে নেন কী দেখাবেন আর কী দেখাবেন না। তার ভাষ্যে, ‘সরাসরি সেই ঘটনা অনুসরণ না করে একটি চরিত্রের মাধ্যমে গল্প বলার চেষ্টা করি। না হলে হয়তো তালগোল পাকিয়ে ফেলব।’ নির্মাতার পছন্দের সিনেমার মধ্যে আছে বং জুন হোর ‘প্যারাসাইট’ ও রুবেন অস্টলান্ডের ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। দুই সিনেমাতেই রাজনৈতিক বক্তব্য আছে তবে সেটা এসেছে হাস্যরসের মোড়কে। তিনিও নিজের সিনেমায় এই কৌশল নিয়েছেন।

বাস্তবে কী হয়েছিল

১৯৭০ সালে ছিনতাই হয় জাপানের ফ্লাইট ৩৫১। ছিনতাইকারীরা ছোট একটা কমিউনিস্ট দলের সদস্য। তারা জাপানে রাজনৈতিক বিপ্লবের জন্য বিমানটি ব্যবহার করতে চেয়েছিল। মূল পরিকল্পনা ছিল কিউবার দিকে যাওয়ার, কিন্তু বিমানটি দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল না। তাই তারা গন্তব্য পরিবর্তন করে উত্তর কোরিয়ার দিকে যাত্রা শুরু করে। আইনি জটিলতা এড়াতে বাস্তবের অনেক নাম সিনেমায় বদল করা হয়েছে।

বছর কয়েক আগে, একটি টিভি শো দেখে এই বিমান ছিনতাইয়ের ঘটনা জানতে পারেন নির্মাতা। ‘দেখার সময়ই ভাবছিলাম, সিনেমার জন্য দারুণ প্লট। পরে দেখলাম এই ঘটনা নিয়ে সিনেমা বা সিরিজ কিছুই হয়নি। ঠিক করলাম আমিই বানাব,’ বলেন বাউন সুং-হুয়ান।

কী বলছেন সমালোচকেরা

টরন্টো চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয় চলতি বছর। সুল কেউং-গু, হং কেউং, রাইও সেউং-বাম অভিনীত সিনেমাটি নেটফ্লিক্সে এসেছে ১৭ই অক্টোবর। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। বেশির ভাগ সমালোচক অভিনয়শিল্পীদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তবে কেউ কেউ আবার বলছেন হাস্যরস আর থ্রিলারের মিশ্রণ করতে গিয়ে নির্মাতা তালগোল পাকিয়ে ফেলেছেন। সাধারণ দর্শকেরা অবশ্য বেশ পছন্দ করেছেন, আইএমডিবিতে রেটিং ৬ দশমিক ৫। গতকাল নেটফ্লিক্সের শীর্ষ অ–ইংরেজি সিনেমার তালিকায় এটা ছিল নয় নম্বরে।

নির্মাতা জানান, তিনি সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক সবার প্রতিক্রিয়া পড়ছেন। তার ভাষ্যে, ‘সবার প্রতিক্রিয়া স্বাগত জানাই তবে চাই না দর্শক শুধু প্রতিক্রিয়াই দেখান। সিনেমায় যা বলতে চেয়েছি, সেটা যদি তাদের ভাবায় তাহলে আরও খুশি হব।’

জে.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250