বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেলেন ৭৫ ইসকন ভক্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২০ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ধর্মীয় আচার পালন করতে ভারতে যাচ্ছেন ইসকন ভক্তরা-ছবি : সংগৃহীত

বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) ৭৫ জন ভক্ত ভারতে গেছেন। মঙ্গলবার ঢাকা, মুন্সিগঞ্জ, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্ত ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদিন বিকেল সাড়ে ৫টায় তারা ভারতে প্রবেশ করেন।

এর আগে গত ৩০শে নভেম্বর ও ১লা ডিসেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সেসময় ইমিগ্রেশন থেকে বলা হয়, সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণ রোধ করা হয়।

এদিকে মঙ্গলবার একই চেকপোস্ট দিয়ে ভারত যাওয়া ঢাকার সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রহ্মচারী জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যাচ্ছেন। সেখানে তাদের অন্য কোনো কর্মসূচি নেই।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূইয়া বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

আই.কে.জে/

ইসকন ভক্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250