বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন

শাকিব খানের মতো তারকার সঙ্গেই সিনেমায় পা রাখতে চেয়েছি: তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কলকাতার ‘ভালোবাসার মরশুম’ চলচ্চিত্রে অভিনয় করছেন না বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। অনেকেই বলছিলেন চলচ্চিত্রটি থেকে বাদ পড়েছেন তিনি। তবে তিশা বলছেন ভিন্ন কথা। জানালেন, বাংলাদেশের ‘সোলজার’ সিনেমার জন্য কলকাতার ‘ভালোবাসার মরশুম’ সিনেমা ছেড়ে দিতে হয়েছে তাকে।

তিশা বললেন, দুটি সিনেমার শুটিং শিডিউল একই সময়ে। তা ছাড়া আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক। চেয়েছি, শাকিব খানের মতো তারকার সাথেই আমি সিনেমায় পা রাখি।

এর আগে একাধিকবার শাকিব খানের বিপরীতে তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা শোনা গেলেও সেগুলো ছিল গুঞ্জন কিংবা ব্যাটে-বলে টাইমিং না হওয়া! অবশেষে ‘সোলজার’-এর মাধ্যমে শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ পাচ্ছেন তিশা।

তানজিন তিশা বলেন, “এটা সত্য, ভিসার একটা জটিলতা ছিল। কিন্তু ‘সোলজার’ এবং ‘ভালোবাসার মরশুম’ সিনেমার শিডিউল একসাথে পড়ে যাওয়ায় পরে আমি আর ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টাই করিনি। কারণ, আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ।”

এই অভিনেত্রী বলেন, 'কিছু খবরের শিরোনামে বেশ অবাক হয়েছি। তারা আমার সাথে আলাপ না করেও এভাবে লিখেছে। আমি সব সময় চেয়েছি, সংবাদকর্মীরা আমার ভাই-সহকর্মী। তারা আমাকে নিয়ে কিছু লিখলে আমার সাথে আলোচনা করে লিখুক।'

এরই মধ্যে ‘সোলজার’-এর শুটিং শুরু করেছেন তানজিন তিশা। এত দিন অন্যান্য শিল্পীর সাথে শুটিং করলেও আগামীকাল ১১ই অক্টোবর শাকিব খানের সাথে শুটিং করবেন অভিনেত্রী। আর এভাবেই যাত্রা শুরু শাকিব-তিশা জুটির।

শাকিব-তিশা অভিনীত ‘সোলজার’ সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। দেশ প্রেমের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। চলতি বছরের শেষে সিনেমা অথবা আগামী বছর দুই ঈদ ছাড়া যেকোনো সময়ে সোলজার মুক্তি দিতে চান সংশ্লিষ্টরা।

জে.এস/

তানজিন তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250