রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

২১শে জুন ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, চীনে ৯ই জুলাই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের প্রভাবশালী দুই দেশ ভারত ও চীন সফরে যাচ্ছেন। আগামী ২১ ও ২২শে জুন তিনি সরকারি সফর হিসেবে নয়াদিল্লি যাবেন। ৯ থেকে ১২ই জুলাই বেইজিং সফর করবেন প্রধানমন্ত্রী। 

আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত প্রতিবেশী দেশ ভারতেই প্রথম দ্বিপক্ষীয় সফর করে থাকেন। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের কারণেই সাধারণত সেদেশেই প্রথম দ্বিপক্ষীয় সফরে গিয়ে থাকেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন: চা মানুষের আর্থিক সচ্ছলতা অর্জনে সহায়তা করছে : প্রধানমন্ত্রী

এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আগামী ২১ ও ২২শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সে অনুযায়ী আগামী ৯-১২ই জুলাই বেইজিং সফর করবেন প্রধানমন্ত্রী। চীন এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন অংশীদার। সে কারণে প্রধানমন্ত্রীর জন্য চীন সফরও গুরুত্বপূর্ণ। গত ৩রা জুন বেইজিংয়ে বাংলাদেশ-চীনের রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর চীন সফর চূড়ান্ত করা হয়।

এইচআ/  আই.কে.জে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250