মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মাহফুজ আনাম *** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট *** আড়াল থেকে সর্বোচ্চ নেতা, কে এই মুজতবা খামেনি *** ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি *** ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

স্কুলছাত্রীদের নিয়ে অশ্লীল গান, বাদশাহর বিরুদ্ধে এফআইআর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিনোদন জগতের সংগীতাঙ্গনের খ্যাতনামা ব়্যাপার বাদশাহ আর বিতর্ক যেন একে অপরের সমার্থক! গানের কথা থেকে দৃশ্যায়ন, একাধিকবার নিজের সৃষ্টির কারণে সমালোচনায় জড়িয়েছেন এ গায়ক। কুড়ি সালে বাংলার লোকশিল্পী রতন কাহারের ‘বড়লোকের বেটি লো’ গানটির রিমেক করে বিতর্কে জড়িয়েছিলেন বাদশাহ।

এবার ফের শিল্পীর গান নিয়ে উঠল আপত্তি। অভিযোগ, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’ গানের দৃশ্যায়নে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরা হয়েছে। আপত্তি উঠেছে গানের কথা নিয়েও। যার জেরে বাদশাহকে তলব করেছে হরিয়ানা নারী কমিশন। ব়্যাপারের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। যার শুনানি আগামী ১৬ই মার্চ।

স্কুলের পোশাকে শিক্ষার্থীদের এমন নাচ ও অঙ্গভঙ্গি দেখলে বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে। আর সেই পরিপ্রেক্ষিতেই ব়্যাপার বাদশাহর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে হরিয়ানায়। চলতি বিতর্কের আবহে ইউটিউব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে 'টাটিরি' গানটি।

নারী কমিশনের সভাপতি রেনু ভাটিয়ার মন্তব্য, এ ধরনের গান জনমানসে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে ‘টাটিরি’ গানটির জন্য বাদশাহর দুর্ভোগ অবশ্য এখানেই থামেনি! ১লা মার্চ ‘টাটিরি’ গানটি নিজের সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রিলিজ করেন বাদশাহ। যদিও প্রথমটায় এই হরিয়ানভি গান শুনে অনুরাগীরা উল্লাস প্রকাশ করেছিলেন, তবে দিন দুয়েক কাটতে না কাটতেই নিন্দার ঝড় নেটদুনিয়ায়।

কারণ গানের কথা ও দৃশ্যে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে তুলে ধরার অভিযোগ তুলে রে-রে করে উঠেছে শ্রোতামহল। ওই মিউজিক ভিডিওর গোড়াতেই দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুলছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি এবং নেপথ্যে গানের চটুল কথা। আর এহেন যৌন ইঙ্গিতমূলক গানে আপত্তি তুলে হরিয়ানা নারী কমিশন বাদশাহর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে। গায়কের বিরুদ্ধে দায়ের হয়েছে লিখিত অভিযোগ। 

জানা গেছে, হরিয়ানার পঞ্চকুলার সেক্টর ২০-এর সাইবার ক্রাইম শাখায় বাদশাহর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভয় চৌধুরী নামে জনৈক ব্যক্তি। তার দাবি, এ গানটিতে নারীদের অশ্লীল এবং অসম্মানজনকভাবে তুলে ধরা হয়েছে। স্কুলের পোশাকে পড়ুয়াদের এমন নাচ ও অঙ্গভঙ্গি দেখলে বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে। 

জে.এস/

বাদশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250