রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করতে চীন-থাইল্যান্ড চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবিঃ সংগৃহীত

ভ্রমণ ও পর্যটন খাতকে চাঙ্গা করতে চীন এবং থাইল্যান্ড নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করছে। একে অপরের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালুর বিষয়ে রোববার দ্বিপাক্ষিক একটি চুক্তিতে স্বাক্ষর করেছে উভয় দেশ।

সম্প্রতি ব্যাংককে এক বৈঠকে দ্বিপাক্ষিক ভিসামুক্ত প্রবেশের চুক্তিতে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদধা-নুকারা ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী পহেলা মার্চ থেকে এই চুক্তি কার্যকর হবে। এর ফলে চীন-থাইল্যান্ডের নাগরিকরা ভিসা ছাড়াই পরস্পরের দেশে প্রবেশ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষরের পর ব্যাংককে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘‘এই ভিসামুক্ত যুগ উভয় দেশের মানুষে মানুষে বিনিময়কে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’’

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের অর্থনীতি ব্যাপকভাবে পর্যটন শিল্প নির্ভর। থাইল্যান্ডের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় উৎস চীন। করোনাভাইরাস মহামারির আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস ছিল এই খাত। মহামারির অবসান ঘটলেও দেশটিতে চীনা পর্যটকদের প্রত্যাবর্তন অত্যন্ত ধীর হয়েছে।

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর যাত্রা শুরু

ওয়াং ই বলেন, নতুন চুক্তির ফলে থাইল্যান্ড ভ্রমণে চীনা পর্যটকদের সংখ্যায় এখন বড় উন্নতি দেখা যাবে।  

করোনাভাইরাস মহামারির আগে ২০১৯ সালে কেবল চীন থেকেই এক কোটি ১০ লাখ মানুষ থাইল্যান্ডে ভ্রমণ করেছিলেন। কিন্তু গত বছর দেশটিতে চীনা পর্যটকদের সংখ্যা ব্যাপকভাবে কমে যায়। ওই বছর মাত্র ৩৫ লাখ চীনা পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বৈঠকে চীন-থাইল্যান্ড রেলওয়ে নেটওয়ার্কের নির্মাণকাজ দ্রুতগতিতে সম্পন্ন করার অঙ্গীকার করেছে বেইজিং এবং ব্যাংকক। একই সঙ্গে আন্তঃদেশীয় অপরাধের বিরুদ্ধে লড়াইয়েও যৌথভাবে কাজ করবে উভয় দেশ।

সূত্র: রয়টার্স 

এইচআ/ আই.কে.জে/


 

পর্যটন চীন-থাইল্যান্ড ভিসামুক্ত প্রবেশ করোনাভাইরাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250