শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

নিজেকে বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা লালুপুত্রের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সামনেই নিজেকে বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছেন সেখানকার বর্ষিয়ান নেতা লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। গত শনিবার (৩০শে আগস্ট) বিহারে রাহুলের নেতৃত্বে বিরোধী জোট ইন্ডিয়ার এক বিশাল সমাবেশে তেজস্বী এই ঘোষণা দেন। খবর এনডিটিভির।

বিহার নির্বাচনকে ঘিরে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রার্থী কে হবেন, তা নিয়ে কংগ্রেস এবং রাহুল গান্ধী এতদিন মুখ বন্ধ রেখেছিলেন। কিন্তু শনিবারের ওই জনসভায় রাহুল গান্ধী ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের উপস্থিতিতেই রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর তেজস্বী এই ঘোষণা দেন। 

এ দিন জনসভা থেকে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে তীব্র আক্রমণ করেন জেতস্বী। নিতিশ কুমারকে নকল মুখ্যমন্ত্রী আখ্যায়িত করে তেজস্বী বলেন, তিনি আমাকে নকল করছেন। তেজস্বী এগিয়ে চলেছেন আর সরকার পেছনে পেছনে হাঁটছে।’ এর পরে জনতার উদ্দেশে তেজস্বী প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আপনারা কি আসল মুখ্যমন্ত্রী চান? আমাদের একজন আসল মুখ্যমন্ত্রীর প্রয়োজন।'

তেজস্বী রাহুলের নেতৃত্বে ইন্ডিয়া জোটের চলমান ‘ভোটের অধিকার যাত্রা’-কে ঐতিহাসিক বলেও আখ্যা দেন। তিনি বলেন, ‘বিজেপি ভয় পাচ্ছে। তাই তারা তেজস্বীর পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। কিন্তু আরও অনেক কিছু বাকি আছে যা আমরা ভোটের বিজ্ঞপ্তি আসার পর বলবো। 

জে.এস/

রাহুল গান্ধী তেজস্বী যাদব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250