সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

বন্দর এলাকায় সমাবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে যা বললেন আনু মুহাম্মদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

অর্থনীতিবিদ ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে ১১ই নভেম্বর পর্যন্ত। বলা হয়েছে, যানজটের কারণে আমদানি–রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। তার মানে ১১ই নভেম্বরের পর থেকে যানজট যদি হয়, আমদানি-রপ্তানির সমস্যা হবে না।'

তিনি বলেন, 'এই এক মাসই শুধু সমস্যা। এর মানে এই এক মাস যেন কোনো প্রতিবাদ না হয়। এর অর্থ, তাদের ইচ্ছা আগামী ১১ই নভেম্বরের মধ্যে বাংলাদেশের স্বার্থবিরোধী ও বিপজ্জনক একটি চুক্তিতে যাওয়া।’

শনিবার (১১ই অক্টোবর) বিকেলে চট্টগ্রামে ‘জাতীয় সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা: চট্টগ্রাম বন্দর ও বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ’ শিরোনামে এক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে এ কথাগুলো বলেন অধ্যাপক আনু মুহাম্মদ।

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনালকে বিনা টেন্ডারে বিদেশিদের হাতে তুলে দেওয়া দেশের জন্য নিরাপত্তাঝুঁকি বলেও মন্তব্য করেন তিনি।

নগরের কাজীর দেউড়ি এলাকায় জিয়া স্মৃতি জাদুঘর সেমিনার হলে এ সভার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি ও গণতান্ত্রিক অধিকার আন্দোলন। এতে মূল দাবি ছিল, জাতীয় সমুদ্রবন্দর জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে হবে। উপস্থিত বক্তারা চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগে ঝুঁকি ও বন্দরের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সভা-সমাবেশ নিষিদ্ধের নির্দেশ নিশ্চয় ওপর থেকে এসেছে। আমরা আগেও এমন নির্দেশ দেখেছি। আমাদের দাবি হচ্ছে, অবশ্যই এই তৎপরতা বন্ধ করবেন।'

তিনি বলেন, 'বাম, ডান, মধ্যপন্থী সব রাজনৈতিক দলকে বলব, বিশেষত যারা ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতার অংশীদার হওয়ার জন্য চাইছেন; এই ধরনের তৎপরতা বন্ধ করতে আপনাদের ভূমিকা নিতে হবে। না হয় দায় আপনাদের ওপরও পড়বে।’

উপদেষ্টারা তাড়াহুড়া করছেন—এমন মন্তব্য করে আনু মুহাম্মদ বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর দরকার হলে সেটা করবে সামনে নির্বাচিত সরকার। আপনাদের এত তাড়াহুড়া কিসের?’

তিনি প্রশ্ন রাখেন, ‘কোথাও কি মুচলেকা দেওয়া আছে; যে চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দিতেই হবে?’ তিনি বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি জাতীয় সম্পদ কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়া চলবে না।

জে.এস/

আনু মুহাম্মদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250