বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

সুলতান’স ডাইন রেস্টুরেন্ট সিলগালা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বেইলি রোডের আগুনের ঘটনার পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। মঙ্গলবার (৫ই মার্চ) সকাল থেকে বেইলি রোড ও খিলগাঁওয়ে অভিযান চালায় রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন। সেখানে অবস্থিত সুলতান’স ডাইন রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছে রাজউক কর্তৃপক্ষ। এ সময় অভিযানের খবর পেয়ে অপর আরেকটি রেস্তোরাঁ ‘নবাবী ভোজ’র কর্মকর্তারা সটকে পড়লে সেটিও সিলগালা করে দেয়া হয়।

আরো পড়ুন : ভিসা নিয়ে সুখবর দিলো ভারত

বেইলি রোডে অভিযান পরিচালনা করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার। অভিযান পরিচালনাকারী দলটি বেইলি রোডের সুলতান’স ডাইন পরিদর্শনে যায়। সেখানে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে। সেখানে এক নোটিশে লেখা ছিল, ‘রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতান’স ডাইন বন্ধ রয়েছে’। পরে বন্ধ থাকা রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় রাজউক।

এর আগে, সকালে বেইলি রোডের বন্ধ থাকা নবাবী ভোজ রেস্টুরেন্টটি সিলগালা করে দেয়া হয়। সিলগালার সময় রেস্টুরেন্টটির মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

এদিকে অভিযানের খবর পেয়ে খিলগাঁওয়ের বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ করে পালায় কর্তৃপক্ষ।

এস/ আই. কে. জে/


রেস্টুরেন্ট ‘সুলতান’স ডাইন’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250