শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

ভুট্টা চাষ করে ঘুরলো কৃষকের ভাগ্যের চাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ধান ও অন্য ফসল চাষে লাভ কম হওয়ায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে  ঠাকুরগাঁও জেলায়। 

কম খরচে বেশি লাভ হওয়ায় এই জেলায় ভুট্টা চাষ দিন দিন বেড়ে চলেছে। উচ্চ ফলনশীল জাত, অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ভুট্টা চাষ করে ঘুরে গেছে অনেক কৃষকের ভাগ্যের চাকা।

১ বিঘা জমিতে ২২ হাজার টাকা খরচ করে ভুট্টা পাওয়া যায় ৩৫ মণ। যার বর্তমান বাজারমূল্য ৫০ হাজার টাকা। দেশীয় জাতের ভুট্টায় তেমন লাভ না হওয়ায় ঠাকুরগাঁওয়ে কৃষকেরা হাইব্রিড জাতের ভুট্টা চাষ করছেন।

ঠাকুরগাঁও কৃষি অফিস জানায়, এবার জেলায় ভুট্টার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে। এখন পর্যন্ত চাষ হয়েছে ৩৮ হাজার ২৯৫ হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা প্রতি হেক্টরে ১১.৭৫ মেট্রিক টন। যার মোট উৎপাদন ৪ লাখ ৪০ হাজার ১৭৬ মেট্রিক টন।

আমন ধান কেটে নেওয়ার পরপরই ভুট্টার বীজ বপন করেন কৃষকেরা। গাছগুলো বেশ বড়ও হয়ে উঠেছে। এখন ক্ষেতগুলোর পরিচর্যা, নিড়ানি এবং সেচ কাজসহ নানা কাজ চলছে। ভুট্টা চাষের জন্য কৃষকেরা পটাশ, ডিএপি, জিপসাম, সালফার ও ফোরাডান, ইউরিয়া, দস্তা ইত্যাদি সার ও কীটনাশক ব্যবহার করেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরে দুবার হাইব্রিড ভুট্টার চাষ হয়। রবি মৌসুমে ভুট্টা কৃষকের ঘরে তুলতে সময় লাগে ৫ মাস। পরে যে ভুট্টা আবাদ করা হয়, সেটি আড়াই মাসে পাওয়া যায়। প্রথমবার ভালো ও পরে কম ফলন হয়।

আরো পড়ুন: চট্টগ্রাম অঞ্চলে আমন উৎপাদনে রেকর্ড

ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর চৌধুরীপাড়া গ্রামের ভুট্টা চাষি করিম শেখ বলেন, ‘সার, কীটনাশক ও সেচের দিক থেকে দেশি জাতের ভুট্টার চেয়ে হাইব্রিড ভুট্টায় খরচ কম। তাই চাষিরা হাইব্রিড ভুট্টার চাষ বেশি করেন।’

চিলারং এলাকার কৃষক আব্দুর রহমান বলেন, ‘ভুট্টায় কিছু রোগ আছে। এর মধ্যে পাতায় পোকা লেগে পাতা খেয়ে ফেলে। এটি বেশি ক্ষতিকর। এ কারণে ১ মাস বয়সে কীটনাশক দিতে হয়।

ক্ষেতে সেচ ও পর্যাপ্ত সার দিলে উৎপাদন ভালো হয়। অন্য ফসলের তুলনায় ভুট্টার আবাদ লাভজনক তাই ভুট্টা চাষ করি।’

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁওয়ে ভুট্টার বাজার ভালো থাকায় কৃষকেরা ভুট্টা চাষে নজর দিচ্ছেন। চাষে সময় কম ও বাজারমূল্য বেশি হওয়ায় বিভাগের মধ্যে ঠাকুরগাঁওয়ে বেশি চাষ হয়। সারাদেশে ভুট্টার চাহিদা প্রায় ৬০ লাখ মেট্রিক টন। গত বছর ঠাকুরগাঁওয়ে প্রায় ২ লাখ মেট্রিক টন চাষ হয়েছে। এ বছর চাষ আরও বাড়বে।’

এসি/ আই.কে.জে


ভুট্টা চাষ চাকা ঘুরলো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250