বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

এইচএসসি পরীক্ষার সময় বন্যার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় বন্যার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। যেসব এলাকায় বন্যা ছড়িয়ে পড়বে সেখানে পরীক্ষা হবে না। বুধবার (৫ই জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: ২৯শে জুন থেকে সব কোচিং সেন্টার বন্ধ : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, আমরা পরীক্ষার কেন্দ্র বিবেচনায় প্রস্তুতি নিয়েছি। এখন আমরা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরীক্ষা যেসব এলাকায় স্থগিত করতে হবে, সেখানে পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে।

এইচআ/ আই.কে.জে/

এইচএসসি পরীক্ষা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250