মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

কাজের ভুলেই বাড়তে পারে মাছির উপদ্রব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাড়িতে মাছি বা উড়ন্ত পোকার উপদ্রব বেড়েছে? ভিনেগার, কীটনাশক—কোনোটায় কাজ হচ্ছে না? দৈনন্দিন কাজের ভুলেও বাড়িতে এ ধরনের পোকার উপদ্রব হয়। একটু সচেতন হলে এড়ানো সম্ভব। সূত্র: হেলথলাইন ও অন্যান্য। 

রান্নাঘরের পরিচ্ছন্নতা

মাছির উপদ্রব কমাতে সবার আগে দেখতে হবে রান্নার কাজ শেষ করার পর নিয়মিত রান্নাঘরটি পরিষ্কার করা হচ্ছে কি না। রান্নাঘরের সিংক ও তার পাশের কাটাকাটির জায়গাটি এবং ময়লার ঝুড়ি প্রতিদিন সাবান দিয়ে মেজে পরিষ্কার করতে হবে।

সবজি ফ্রিজে রাখুন

বাড়িতে সবজি আনার পর সেগুলো টেবিলে বা রান্নাঘরে ফেলে না রেখে কাগজে পেঁচিয়ে ফ্রিজে রাখুন। অর্ধেক কাটা কোনো সবজি ঢাকনাওয়ালা কৌটোয় ভরে ফ্রিজে রাখা যেতে পারে। তাহলে মাছি আসার আশঙ্কা থাকবে না।

শুকনা খাবার বয়ামে রাখা

বাজার থেকে চিনি, গুড়, চাল বা ডাল এনে বেশিক্ষণ খোলা অবস্থায় না রেখে দ্রুততম সময়ে পরিষ্কার এয়ারটাইট বয়ামে রাখুন। ঢালার সময় এসব খাবার টেবিল, কাউন্টার বা মেঝেতে পড়লে ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন।

ময়লার ঝুড়ি পরিষ্কার করা

রান্নাঘরে যেখানে ফল ও সবজির খোসা, চা-পাতা ও খাবারের উচ্ছিষ্ট ফেলা হয়, সেই অংশ নিয়মিত পরিষ্কার রাখুন। বাসায় যেন আবর্জনা জমা না থাকে, তার ব্যবস্থা করুন। আবর্জনার গন্ধে মাছি বা উড়ন্ত পোকা আকৃষ্ট হতে পারে।

জে.এস/

লাইফস্টাইল কীটনাশক মাছির উপদ্রব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250