রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

পবিত্র শবে কদর: অনুসন্ধান ও তাৎপর্য

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ ২৭শে মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। রাসুলের (সা.) আদর্শ ও যাপন পদ্ধতি গভীরভাবে পর্যালোচনা করলে বিষয়টি ফুটে উঠে যে, তিনি অত্যন্ত আগ্রহ নিয়ে শবে কদরের অনুসন্ধান করতেন, সারারাত জেগে কাটাতেন। অন্য যে কোনো রাতের তুলনায় বেশি ফজিলতের হওয়ার কারণে রাসুল (সা.) শবে কদরকে এতটা গুরুত্ব দিয়েছেন।

তিনি কদর অনুসন্ধান করার জন্য সাহাবিদের উৎসাহ দিতেন। যেমন তিনি বলেছেন, ‘রমজানের শেষ দশদিনে তোমরা শবে কদর অনুসন্ধান করো’ (বুখারি, হাদিস: ২,০২০)।

তিনি আবার বলেছেন, ‘রমজানের শেষ দশদিনের বেজোড় সংখ্যক রাতে তোমরা শবে করের খোঁজ করো’ (বুখারি, হাদিস: ২,০১৭)। এ রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। 

তবে যারা দুর্বল ও অসুস্থ, রাসুল (সা.) তাদের ক্ষেত্রে কেবল শেষ সাত রাত্রিতে অনুসন্ধানের আদেশ দিয়ে বলেছেন, ‘যদি তোমাদের কেউ দুর্বল হয়, কিংবা অক্ষম হয়ে পড়ে, তবে শেষ সাতে যেন পরাভূত হয়ে না পড়ে’ (মুসলিম, হাদিস: ২,৮২২)।

সাহাবিদের জীবনাচার পুঙ্খানুপুঙ্খ দৃষ্টিতে বিচার করলে দেখা যাবে, রাসুল (সা.) তাদেরকে যার মাধ্যমে শবে কদরের ব্যাপারে সর্বাধিক উৎসাহিত ও উদ্দীপিত করেছেন, তা হলো- কর্মের মাধ্যমে মূর্ত আদর্শ সবার সামনে তুলে ধরা। রাসুল (সা.) যে রাতকে ভাবতেন শবে কদর হিসেবে, সে রাতের ইবাদতে তিনি কঠিন পরিশ্রম করতেন। সাহাবিরা সরাসরি রাসুলের (সা.) সংস্পর্শে সে রাত যাপন করতে উৎসাহিত হতেন। সুতরাং নারী-পুরুষ নির্বিশেষে সবার কর্তব্য কদরের রাত্রি অনুসন্ধান করা এবং রাত জেগে এবাদত-বন্দেগি করা।

এ রাতে মহানবী মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। সব সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে শবে কদরের রাতে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন মহানবী মুহাম্মদ (সা.)।

আরএইচ/এইচ.এস

পবিত্র শবে কদর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250