শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

শিল্পের জ্বালানি সাশ্রয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের যাত্রা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের শিল্প-কারখানাগুলো বহু বছর ধরে গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলা করে আসছে। চাহিদামতো জ্বালানি ও বিদ্যুত না পাওয়ার কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে ফকির টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি জিরো ব্র্যান্ড নামে তিনটি ভিন্ন ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা বেস প্রতিস্থাপনে সক্ষম হয়েছে, যা নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত, ডিজেল জেনারেটরের ওপর নির্ভরতা হ্রাস এবং কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে। ফলে শিল্পের খরচ কমবে। 

শুক্রবার (২৪ শে অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফকির ফ্যাশন ফ্যামিলির অধীনস্থ প্রতিষ্ঠান ফকির টেকনোলজি। ফকির টেকনোলজি বলছে, এই উদ্যোগ দেশে রূপান্তরিত জ্বালানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা জেডইআরও (জিরো) ব্র্যান্ড নামে তিনটি ভিন্ন ক্ষমতাসম্পন্ন বিইএসএসের (ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা বেস) সফলতার সাথে প্রতিস্থাপনে সক্ষম হয়েছে। শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালির চাহিদা অনুযায়ী নকশা করা জিরো বেস সরাসরি সোলার এবং গ্রিড পাওয়ারের সাথে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা রাখে।

ফকির টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ বলেন, এই নতুন সংযোজন শিল্পখাতে বিদ্যুৎ সক্ষমতা নিশ্চিত করতে এক নতুন মাইলফলক তৈরি করেছে। এক মেগাওয়াটের জিরো বেসটি বছরে ৬৬১ টন কার্বন নিঃসরণ কমাতে সক্ষম, যা দেশের পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। 

জে.এস/

শিল্প প্রতিষ্ঠান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250