শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা নিয়ে নতুন সুপারিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের ভাতা বিষয়ে নতুন সুপারিশ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (১৩ই মার্চ) জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷ কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের ভাতা পাওয়া সহজ করতে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়। এছাড়া, দেশের মেধাবী ছাত্রদের মূল্যায়ন ও তারা যাতে দেশেই সর্বোচ্চ মেধা কাজে লাগাতে পারে সেই ব্যবস্থা নেয়ারও সুপারিশ করে কমিটি।  

আরো পড়ুন: জানা গেলো প্রাথমিকের দ্বিতীয় ধাপের ভাইভার তারিখ

বৈঠকে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম নাহিদ। বৈঠকে কমিটি সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, আ, ফ, ম বাহাউদ্দিন, মো. আবদুল মজিদ, মো. বিপ্লব হাসান, মো. আব্দুল মালেক সরকার এবং  মো. আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয় সচিব, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/


সুপারিশ শিক্ষক-কর্মচারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250