রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

১৫ টাকা কেজির বেগুন ও মুলা ঢাকায় বিক্রি ১২০ টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে হাট ও বাজারগুলোতে বেগুন ও মুলা ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কম হওয়ায় এই সবজি কিনে নিয়ে এখন গরু ও ছাগলকে খাওয়াচ্ছেন স্থানীয়রা।

মৌসুমের শুরুতে এই বেগুন ও মুলা ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হয়। তবে বর্তমানে এ দুটি সবজি সস্তায় মিলছে।

উপজেলার ঢেলাপীর হাটে শনিবার (৫ই অক্টোবর) প্রতিকেজি বেগুন ও মুলা ১৫ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষেত থেকে কৃষকরা বেগুন ও মুলা তুলে বাজারে বিক্রি করছেন। যে কারণে দোকানে এ দুটি সবজির সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি। তাই দাম পড়ে গেছে। মানুষ নিজেরাও খাচ্ছে। তাদের গবাদি পশুদেরও খাওয়াচ্ছে।  দোকানিরা এসব বেগুন ও মুলা ১০ টাকা কেজি দরে কিনে ১৫ টাকায় বিক্রি করছেন। আর হাট থেকে বেগুন ও মুলা কিনে শহরের দোকানিরা ২০ টাকা কেজি দরে বিক্রি করে লাভবান হচ্ছেন।

তবে রাজধানীতে ৮০-১২০ টাকা কজিতে বিক্রি হচ্ছে বেগুন ও মুলা। 

ওআ/কেবি

বেগুন ও মুলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250