রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

দেড় হাজার স্বেচ্ছাসেবী নিয়ে খালে নামলেন মেয়র আতিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মোহাম্মদপুরের লাউতলা ও রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এই কার্যক্রমে অংশ নিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের দেড় হাজারের বেশি কর্মী। তাদের সঙ্গে খালে নেমেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামও।

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের বছিলার লাউতলা খালে পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে গ্লাভস পরে খাল পরিষ্কারে অংশ নেন ডিএনসিসি মেয়র। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, “যারা খালে ময়লা ফেলে তাদের মস্তিষ্কে ময়লা আছে, তাদের মনে ময়লা আছে বলেই তারা এভাবে খালে ময়লা ফেলতে পারে।”

এর আগে, বছিলার পুলিশ লাইন মাঠে বিডি ক্লিনের দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে শপথ বাধ্য পাঠ করান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

আরো পড়ুন: জেলের জালে ধরা পড়ল ৪০ কেজির সেইল ফিশ

শপথ বাক্যের একাংশে তারা বলেন, “কোথাও যত্রতত্র ময়লা ফেলব না। অন্যরা যেন ময়লা না ফেলে সে বিষয়ে সচেতন করব।”

খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, “ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোর আগের রূপ ফিরিয়ে আনা হবে। আমরা পরিবেশ ধ্বংস করে ফেলেছি, পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, রাস্তা-ঘাট ডুবে যায়। কারণ, খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। ময়লা ফেলে খালগুলোকে ধ্বংস করে ফেলেছে। খাল পুনরুদ্ধারে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই।”

এইচআ/  


মেয়র আতিকুল ইসলাম উচ্ছেদ অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250