শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

আমেরিকান শুল্কনীতি মোকাবিলায় ৬ পদক্ষেপ নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার নতুন শুল্কনীতি অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্কভার লাঘবে ছয়টি পদক্ষেপ নিচ্ছে সরকার। আজ রোববার (৬ই এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তমন্ত্রণালয় বৈঠক থেকে পাওয়া মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত হয়েছে।

সূত্রটি সুখবরকে জানিয়েছে, বৈঠকে অংশগ্রহণকারী খাতসংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও বাণিজ্য বিশেষজ্ঞরা চলমান সংকট উত্তরণে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এর মধ্যে ছয়টি বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। সরকার এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।

প্রথম পদক্ষেপ হিসেবে নতুন শুল্কহার কার্যকরে আমেরিকার কাছ থেকে অন্তত তিন মাস সময় চাইবে বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশ আমেরিকা দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে আমেরিকা থেকে আমদানি বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

আবার আমদানির ক্ষেত্রে, যে পণ্য আমদানি হলে বাংলাদেশ কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে কিংবা ভ্যালু এডিশন করে রপ্তানি করতে পারবে, সেসব পণ্যে জোর দেওয়া হবে।

পাশাপাশি নতুন করে আরোপ করা ৩৭ শতাংশ শুল্ক যাতে আমেরিকার প্রশাসন প্রত্যাহারে রাজি হয়, সেই লক্ষ্য তাদের কিছু পণ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরোপ করা ট্যারিফ বা শুল্কহার যৌক্তিকভাবে কমানো হবে।

একইভাবে আমেরিকান প্রশাসনের নতুন পদক্ষেপ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কার করতে অতি দ্রুত উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। এ ক্ষেত্রে আলোচনার প্ল্যাটফর্ম তৈরিতে দেরি হলে দুই দেশের আলোচনার একমাত্র প্ল্যাটফর্ম টিকফা ফোরামে বাংলাদেশের শক্তিশালী অবস্থান জানান দেওয়ার ব্যবস্থা নেবে।

এর আগে দুই দেশের সরকারের মধ্যে পারস্পরিক আলোচনা চালিয়ে নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমেরিকার বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) সঙ্গে দফায় দফায় ই-মেলে চিঠি দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। এতে অন্যদের মধ্যে অংশ নেন—এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, এফবিসিসিআই প্রশাসক ও ব্যবসায়ী সংগঠনের নেতা ও কয়েকজন অর্থনীতিবিদ।

আরএইচ/এইচ.এস

আমেরিকার নতুন শুল্কনীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250