রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

গরমে স্বস্তি দেবে এক গ্লাস গোলাপ শরবত!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

যে কোনো ঠান্ডা পানীয় এই গরমে মুহূর্তেই স্বস্তি দিতে পারে। তবে বাজার চলতি বিভিন্ন পানীয় শরীরের জন্য ভালো নাও হতে পারে। তাই এ সময় স্বস্তি পেতে ভরসা রাখতে পারেন এক গ্লাস গোলাপের শরবতে। 

এটি শুধু তৃষ্ণাই মেটায় না বরং স্বাস্থ্য উপকারিতাও দেয়। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বাড়িতে এই প্রিয় পানীয় তৈরি করে, আপনি এর পুষ্টির মান উন্নত করতে পারেন। রইলো রেসিপি-

উপকরণ

১. তাজা গোলাপের পাপড়ি ১ কাপ

২. পানি ৪ কাপ

৩. মধু সামান্য

৪. লেবুর রস ২ টেবিল চামচ

৫. এলাচ গুঁড়া ১ চিমটি

৬. বরফের টুকরা সাজানোর জন্য

আরা পড়ুন : এই গরমে প্রশান্তি দেবে তেঁতুল-গুড়ের পানীয়

পদ্ধতি

প্রথমে গোলাপের পাপড়িগুলো ভালোভাবে ধুয়ে নিন। এরপর একটি প্যানে পানির সঙ্গে গোলাপের পাপড়ি মিশিয়ে নিন।

পাপড়িগুলোকে প্রায় ১০ মিনিটের জন্য সেদ্ধ করুন, যতক্ষণ না রং ও গন্ধ ছড়ায়। এরপর চুলা বন্ধ করে গোলাপের পানি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে গোলাপের পাপড়ি ছেঁকে তুলে নিন।

এবার গোলাপের পানিতে সব উপকরণ একে একে ভালোভাবে মিশিয়ে নিন। এর ফ্রিজে রেখে ঠান্ডা করে বরফ ও গোলাপের পাপড়ি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গোলাপের শরবত।

এস/ আই.কে.জে/ 

রেসিপি গোলাপ শরবত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250