সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা

ঈদে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট আসছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯শে মার্চ থেকে নতুন টাকা পাওয়া যাবে। এবার নতুন নোট আসছে ৫, ২০ ও ৫০ টাকার। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, নতুন নোট বিনিময় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখা। আগামী ২৫শে মার্চ পর্যন্ত জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট সংগ্রহ করতে পারবেন না। সাপ্তাহিক ছুটি ও বন্ধের দিন নতুন নোট পাওয়া যাবে না।

এবার ঢাকা, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে অবস্থিত বিভিন্ন ব্যাংকের ৮০টি শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে বলে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

হা.শা./কেবি

নতুন টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250