রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ব্যাটার র‌্যাংকিংয়ে তিন ধাপ এগোলেন জ্যোতি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী দল। দুই ম্যাচের একটিতেও নূন্যতম প্রতিরোধটুকু গড়তে পারেনি বাংলাদেশের মেয়েরা। দলের এমন ভরাডুবির মধ্যেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো কেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। তাতে মেয়েদের টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়কের।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করে ১২৬ রান করেছিল স্বাগতিকরা। এই ম্যাচে ৬৪ বলে ৭ চারের সাহায্যে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন জ্যোতি। এমন ইনিংসের পর তিন ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন পেসার মারুফা আক্তার। তিনি ৭ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে অবস্থান করছেন।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে ৩ ধাপ এগিয়েছেন হিলি। তার অবস্থান এখন ৭ নম্বরে। আর ৫৫ রান করা মুনি আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন তৃষ্ণা

বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ তারকা সোফি এক্লেস্টোন। আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন চার্লি ডিন। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ক্যারিবীয় তারকা হেইলি ম্যাথিউস।

এসকে/ 

ব্যাটার র‌্যাংকিং নিগার সুলতানা জ্যোতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250