বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

কাকে বিয়ে করলেন ‘বিগ বস’খ্যাত সারা খান?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এক বছর প্রেমের পর অভিনেতা ও প্রযোজক কৃষ পাঠককে সোমবার (৬ই অক্টোবর) আদালতে বিয়ে করেন ‘বিগ বস’খ্যাত সারা খান। বিয়ের সনদপত্রসহ ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন সারা খান ও কৃষ পাঠক দুজনেই। 

এক পোস্টে সারা খান জানান, আমরা দুই ধর্মের হলেও আমাদের গল্প এক ভালোবাসার। কৃষ হিন্দু ধর্মাবলম্বী হলেও সারা খান মুসলিম। খবর আজকালের।

এই যুগল দম্পতির প্রথম পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা ও কৃষ জানান, ডিসেম্বর মাসে তাদের গ্র্যান্ড ওয়েডিং। কৃষ বলেন, আমাদের কোর্ট ম্যারেজ ছিল একান্ত আয়োজন। তবে ডিসেম্বরে জাঁকালো—নাচ, গান আর উৎসবের আয়োজন করা হবে।

সারা জানান, তার ছবি দেখেই তাকে কাছের মানুষ মনে হয়েছিল তাই পরদিন আমরা দেখা করি। প্রথম দিনই কৃষকে স্পষ্ট বলি যে, আমি স্থায়ী সম্পর্কে বিশ্বাসী।

উল্লেখ্য, ২০১০ সালে ‘বিগ বস’ ৪-এর সেটে ইসলাম রীতি অনুসারে আলি মার্চেন্টকে বিয়ে করেছিলেন সারা খান। তবে দুই মাসের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে এবং ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়।

অন্যদিকে কৃষ পাঠক অভিনেতা সুনীল লাহিড়ীর ছেলে, যিনি রামানন্দ সাগরের রামায়ণ-এ লক্ষ্মণের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন।

জে.এস/

সারা খান কৃষ পাঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250