রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

ভোলায় গ্রেনেডসহ যুবক আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

তিনটি গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ মো. সুজন নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে যৌথবাহিনী এই যুবককে আটক করেছে।

বুধবার (৬ই নভেম্বর) বেলা ১১টার দিকে করা এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

এর আগে, মঙ্গলবার (৫ই নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে পশ্চিম চরপাতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: প্রেমের টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ২টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী মো. সুজনকে তিনটি গ্রেনেড, একটি চাইনিজ ছুরি ও তিনটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক সুজন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল বলে জানা গেছে। আটকের পর তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসি/  আই.কে.জে

যুবক আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250