বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

সমাজে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে ভূমিমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আসুন সমাজে আমরা সবাই মনুষ্যত্বের বিকাশ ঘটাই। শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় অবস্থিত সর্বজনীন শিব-পার্বতী সেবা সংঘ মন্দিরের নবনির্মিত মন্দিরগৃহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজামউদ্দিন আহমেদ, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার এবং সাবেক সচিব শ্যাম সুন্দর সিকদার।

ভূমিমন্ত্রী আরো বলেন, আসুন, আমরা মানুষকে ভালোবাসি। পৃথিবীতে আমরা কিছুক্ষণের জন্য আসি। এই সময়ের মধ্যে আমরা ভেদাভেদ ভুলে বসবাস করি। জাতির পিতার স্মৃতিচারণ করে তিনি বলেন, জাতির পিতার মূলমন্ত্র ছিল মানুষকে ভালোবাসা। তিনি দেশের মানুষকে ও প্রকৃতিকে ভালোবাসতেন।

আরো পড়ুন:  স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা

মন্ত্রী আরো বলেন, স্মার্ট নাগরিক হওয়ার অন্যতম শর্ত প্রগতিশীল, অসাম্প্রদায়িক চেতনায় জাগ্রত দেশপ্রেমিক নাগরিক হতে হবে। স্মার্ট নাগরিকই প্রধানমন্ত্রীর পরিকল্পিত সাম্প্রদায়িকতামুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে 'স্মার্ট সরকার', 'স্মার্ট অর্থনীতি' ও 'স্মার্ট সমাজ' প্রতিষ্ঠার মাধ্যমে অবদান রাখতে পারেন।

শরীয়তপুর জেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের ধারক হিসাবে উল্লেখ করে ভূমিমন্ত্রী আশা প্রকাশ করেন, সমগ্র বাংলাদেশ এই ঐতিহ্য ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এম ইসমাইল হক এবং নড়িয়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সরোজ কুমার ভৌমিক।

এসি/ আই.কে.জে/

সমাজ ভূমিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250