মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

বিদায়ী স্মারকলিপি

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: লেখকের ফেসবুক থেকে নেওয়া

দুর্জয় রায়

ফেব্রুয়ারি বিদায়ের মাস। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিদায়ের করুণ ক্ষণ ঘনিয়ে আসছে। একটা বিষাদের সুর যেন বাজছে আমার হৃদয়ের গভীরে। 'ইহাদের' অভাব জাতি চিরদিন অনুভব করবে। তাহারা রাষ্ট্র পরিচালনার সাথে সাথে জাতিকে এতো এতো বিনোদন দিয়েছেন যে বিনোদন শব্দের বানানটাই বদলে গিয়ে হয়ে গেছে বিনুদুন বা বিনোধোন। 

যাই হোক, আপনারা কে কাহাকে বেশি মিস করবেন জানি না; আমি খুব মিস করবো জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষক জাহাঙ্গীর মহোদয়কে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রশ্নের উত্তরে কী চমৎকার করে কৃষি বিষয়ে গভীর জ্ঞানসম্পন্ন উত্তর দিতেন। এক্সিলেন্ট বললেও কম বলা হয়। দুইসিলেন্ট, এমনকি ছয়সিলেন্ট বললেও কম পড়ে।

তার ধর্মনিরপেক্ষতা ও সর্ব ধর্ম বিষয়ে গভীর জ্ঞানের জন্যও তাকে জাতি চিরদিন স্মরণ করবে। দুর্গাপূজার সময় মন্দিরে মদের আড্ডা বসে। তিনি ব্যতীত এই গভীর জ্ঞান দুনিয়ার কারো নাই। সবচেয়ে বড় মন্দিরের প্রধান পুরোহিতেরও নাই। আহা! কী গভীর জ্ঞানবান পুরুষ। তাকে নিয়ে লিখতে গেলে সাত মহাসাগরের সব জলকে কালি এবং দুনিয়ার সকল গাছকে কলম বানিয়ে লিখলেও শেষ হবে না।

১২ তারিখের ওপারে তিনি শান্তিতে থাকুন। ভালো থাকুন। দোহাই, আমার এই লেখা পড়ে কেউ যেন বলবেন না, এমন একটা মাথামোটা লোক মেজর জেনারেল হয়েছিলো কী করে। এমন একটা আনস্মার্ট ক্যালাস লোক স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন ক্যামনে! কৃষিক্ষেতের একজন কামলাও তো এর চেয়ে স্মার্ট। দোহাই লাগে, কেউ এমন কথা বলবেন না। আমরা খুব কষ্ট পাবো। মর্মে আহত হবো।

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক

দুর্জয় রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250