বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

‘জামায়াতের পক্ষে ভোট চাইছেন শাকিব’ ভিডিও নিয়ে যা জানা গেল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়ক শাকিব খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে, এই সুপারস্টার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। 

একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের ভুয়া নামে ছড়িয়ে পড়া ওই কার্ডের সঙ্গে একটি গানের লিংকও শেয়ার করা হয়েছে। সেখানে ক্লিক করলেই ‌‘জামায়াতের ভাইরাল গানে শাকিব খান’ শিরোনামের একটি ভিডিও সামনে আসছে। সেই ভিডিওতে দেখা যায়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে আছেন শাকিব খান। সামনে লোকে লোকারণ্য। 

মূলত এআই প্রযুক্তিতে এই গান ও ভিডিওটি তৈরি করা হয়েছে। অভিযোগ রয়েছে, একটি কুচক্রী মহল ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে এই ভুয়া ভিডিও তৈরি ও প্রচার করেছে। সম্প্রতি এই একইভাবে সামাজিক মাধ্যমে বিব্রত অবস্থায় পড়তে হয়েছিল শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা সাবিলা নূরকে।

এই অভিনেত্রীর নামেও জামায়াতের পক্ষে একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয়, যেখানে তার একটি বক্তব্যও প্রকাশ করা হয় যেটি অসত্য। বিষয়টি নিয়ে সাবিলা সোমবার (৮ই ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে স্পষ্টভাবে জানান, এসব ভুয়া এবং এ ধরনের বিভ্রান্তিকর ও ভুয়া  প্রচারণার বিষয়ে ভক্তদের সতর্ক থাকার অনুরোধ করেন তিনি। 

তবে শাকিব খানকে জড়িয়ে এমন মিথ্যা প্রচারণায় অভিনেতা এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। জানা গেছে, এমন ঘটনায় শাকিব খান বেশ বিব্রত এবং শিগগিরই নিজের প্রতিক্রিয়া জানাবেন তিনি। 

জে.এস/

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250