শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

কুয়েত সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কাউন্টার টেরোরিজম ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েত গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

রোববার (৩রা নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।

তি‌নি জানান, কাউন্টার টেরোরিজম বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েতের উদ্দেশে আজ সকালে রওয়ানা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

আরো পড়ুন : শোকাবহ জেল হত্যা দিবস আজ

সম্মেলন শেষে আগামী ৬ই নভেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, সবশেষ অক্টোবরের শেষের দিকে দ্বীপ রাষ্ট্র সামোয়া সফর করেন পররাষ্ট্র উপদেষ্টা। তি‌নি সামোয়ার রাজধানী আপিয়ায় কমনওয়েলথ সম্মেলনে যোগ দিয়েছিলেন।

এস/কেবি


পররাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250