বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

হজ ভিসা লঙ্ঘন করলে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজ ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা (৩২ লাখ টাকার বেশি) এবং সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

আজ সোমবার (৫ই মে) আল-আরাবিয়া জানিয়েছে, আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে মন্ত্রণালয় সবাইকে বৈধ অনুমতি ছাড়া হজ পালন না করার জন্য সতর্ক করেছে। কোনো ব্যক্তি যদি অফিশিয়াল হজ পারমিট ছাড়া কিংবা ভিজিট ভিসা নিয়ে হজ করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তার বিরুদ্ধে ২০ হাজার রিয়াল (প্রায় সাড়ে ৬ লাখ) জরিমানা করা হবে।

এ ছাড়া কেউ যদি অন্য কাউকে ভিজিট ভিসার মাধ্যমে হজে পাঠাতে চেষ্টা করেন, অথবা ভিজিট ভিসাধারীদের মক্কায় বা পবিত্র স্থানগুলোতে পৌঁছাতে সহায়তা করেন—তাহলে তার বিরুদ্ধেও সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা করা হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে—প্রত্যেকটি লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির মাত্রা বাড়তে থাকবে। যারা অবৈধভাবে হজ পালনের চেষ্টা করবেন—চাকরিজীবী, বাসিন্দা কিংবা ওভারস্টেয়ার হোন না কেন—তাদের সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।

এইচ.এস/

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250