মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ই সেপ্টেম্বর

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

মহানবী মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৬ই সেপ্টেম্বর সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গতকাল রোববার (২৪শে আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে গতকাল কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ, আজ সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল ২৬শে আগস্ট, মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। 

মহানবী মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি মাস রবিউল আউয়ালের ১২ তারিখে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন।

জে.এস/

পবিত্র ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250