শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরানে ২০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার (৯ই আগস্ট) এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। খবর রয়টার্সের।

গত বুধবার (৬ই আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, রুজবেহ ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তিনি ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি এবং গত জুনে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক বিজ্ঞানীর তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

আজ তেহরানে বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি বলেন, গ্রেপ্তার হওয়া ২০ জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে তিনি সুনির্দিষ্ট সংখ্যা জানাননি।

জাহাঙ্গিরি বলেন, ‘গুপ্তচর ও জায়নবাদী শাসনের এজেন্টদের প্রতি বিচার বিভাগ কোনো দয়া দেখাবে না। কঠোর রায়ের মাধ্যমে তাদের সবাইকে দৃষ্টান্ত বানানো হবে।’ তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে চলতি বছরে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু গত কয়েক মাসেই অন্তত আটজনকে ফাঁসি দেওয়া হয়েছে।

গত জুনে ইসরায়েল টানা ১২ দিন ইরানে বিমান হামলা চালায়। এসব হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা, পরমাণুবিজ্ঞানী, স্থাপনা ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়। জবাবে ইরান ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

মানবাধিকার সংস্থা এইচআরএনএ জানিয়েছে, ১২ দিনের ইসরায়েলি হামলায় ১ হাজার ১৯০ ইরানি নিহত হন; যাদের মধ্যে ৪৩৬ জন বেসামরিক নাগরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা সদস্য। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ২৮ জন নিহত হয়েছেন বলে জানায় ইসরায়েল।

জে.এস/

ইরান গ্রেপ্তার ইসরায়েলি গোয়েন্দা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250