শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

মিয়ানমারকে হারানোর পর বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। কিন্তু শেষ মুহূর্তের রোমাঞ্চে বদলে গেল সবকিছু। ১২ মিনিটের ব্যবধানে দেখা মিলল চার গোলের। দুইবার পিছিয়ে গিয়েও বাহরাইন ঘুরে দাঁড়াল দারুণভাবে। আর বাংলাদেশকে এনে দিল প্রথমবারের মতো স্বপ্নের এশিয়ান কাপের টিকিট।

বাহরাইন জিতলে কিংবা ড্র করলে আজ বুধবারই (২রা জুলাই) নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের এশিয়ান কাপে খেলা। বাংলাদেশের কাছে ৭ গোল হজম করার পর এবার র‍্যাঙ্কিংয়ে ১৪১ নম্বর দল তুর্কমেনিস্তানের কাছেও হারের লজ্জা পেতে বসছিল বাহরাইন। ইয়াঙ্গুনের থুউনা স্টেডিয়ামে ম্যাচটি ড্র হয় ২-২ ব্যবধানে।

৮৪ মিনিটে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। ৮৭ মিনিটে সমতা ফেরায় বাহরাইন। কিন্তু পরের মিনিটে ফের এগিয়ে গিয়ে শঙ্কা জাগান তুর্কমেনিস্তানের মেয়েরা। নাটকের এখানেই শেষ নয়। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বাহরাইন আবারও সমতায় ফিরে স্বস্তি দেয় বাংলাদেশকে।

নারী এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে শীর্ষে। শেষ ম্যাচে ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে হারলেও বাংলাদেশের কোনো সমস্যা নেই। অন্য ম্যাচে বাহরাইনকে মিয়ানমার হারিয়ে ফেললেও হেড টু হেডের লড়াইয়ে পিছিয়ে থাকবে তারা। কারণ, স্বাগতিকদের যে আজ ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

নারী ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250