রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর নিজের ফ্ল্যাটে...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ১০ই জুলাই ২০২৫

#

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলী। ছবি: সংগৃহীত

করাচিতে নিজের ফ্ল্যাট থেকে পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর গলে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা বলছে, মরদেহটি খুবই পচনশীল অবস্থায় ছিল। তিনি সম্ভবত কয়েক দিন আগে মারা গেছেন।

করাচি পুলিশের ডিআইজি (দক্ষিণ) সৈয়দ আসাদ রেজা জানান, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ করাচির ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার এক বহুতল ভবনের চতুর্থ তলায় ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।

পুলিশের ডিআইজি আরও জানান, আদালতের আদেশ অনুযায়ী ফ্ল্যাটটি খালি করার জন্য গত মঙ্গলবার (৮ই জুলাই) বেলা ৩টা ১৫ মিনিটে পুলিশ সেখানে যায়। দরজায় কড়া নাড়ার পর সাড়া না পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অভিনেত্রীর মরদেহ দেখতে পায়।

পুলিশের এসএসপি (দক্ষিণ) মাহজুর আলী পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনকে জানান, হুমাইরা ২০২৪ সাল থেকে বাড়িভাড়া দেওয়া বন্ধ রেখেছিলেন। মালিক এরপর আদালতের মাধ্যমে ফ্ল্যাট খালি করার নির্দেশনা নেন।

মরদেহটি উদ্ধার করে জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।

পুলিশ সার্জন সুমাইয়া সাইয়েদ বলেন, মরদেহটি খুবই পচনশীল অবস্থায় ছিল। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে রাসায়নিক বিশ্লেষণ রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, কোনো অপরাধমূলক তৎপরতার প্রমাণ পাওয়া যায়নি। কারণ, অ্যাপার্টমেন্টের সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

চূড়ান্ত মত দেওয়ার জন্য চিকিৎসকদের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পুলিশ অভিনেত্রীর মোবাইল ফোনের সাহায্যে আত্মীয়স্বজনের খোঁজ নেওয়ার চেষ্টা করছে। হুমাইরা আসগর ২০১৫ সালের চলচ্চিত্র জালাবিতে অভিনয় করেছিলেন।

জে.এস/

পাকিস্তানি মডেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250