শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

পাবনায় টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে নিয়মবহির্ভূতভাবে টাকা বিতরণের সময় পাবনার সুজানগর উপজেলার চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এছাড়া উপজেলা চেয়ারম্যানের নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (৬ই মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাদের আটক করেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

আরো পড়ুন: সরকার ১৬ হাজার স্কুলছাত্রীকে বাইসাইকেল দেবে

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান গণমাধ্যমকে বলেন, আগামী ৮ই মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আমাদের নিয়মিত টহল দল সুজানগরের চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনকে দুই ব্যাগভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা ও ১০ সহযোগীসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টাকাগুলো ভোটারদের প্রভাবিত করতে বিতরণের জন্য রাখা হয়েছিল। আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি এসে ব্যবস্থা নেবেন। 

পাবনা জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।  

শাহিনুজ্জামান শাহীন এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস মার্কা)। তিনি সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। আটক বাকি ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে তাদের মধ্যে সুজানগর পৌরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন।

এইচআ/ আই.কে.জে/ 

আটক উপজেলা চেয়ারম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250